বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার ভারতীয়দের ভিসা কমিয়ে দিয়েছে আরব আমিরাত

ভারতীয়দের ভিসা আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির নতুন কঠোর ভিসানীতির কারণে ভ্রমণকারীদের জন্য ভিসা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে।

সোমবার (৯ ডিসেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আগে যেখানে প্রায় ৯৯ শতাংশ ভারতীয় আবেদনকারী ভিসা পেতেন, এখন সেই হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ভিসা বাতিলের হার বেড়ে ছয় শতাংশ ছাড়িয়ে গেছে, যা আগে ছিল মাত্র দুই শতাংশ।

নতুন ভিসানীতিতে পর্যটকদের হোটেল রিজার্ভেশনের প্রমাণ, ফ্লাইট ও রিটার্ন টিকিট এবং ব্যাঙ্ক ব্যালেন্সসহ প্রয়োজনীয় তথ্য ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হচ্ছে। তদুপরি, শেষ তিন মাসের বেতন এবং ন্যূনতম ৫০ হাজার রুপির ব্যাংক স্টেটমেন্ট ও প্যান কার্ড জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। এসব জটিল শর্ত পূরণ করেও অনেক আবেদনকারী ভিসা পাচ্ছেন না।

প্যাসিও ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের পরিচালক নিখিল কুমার পিটিআইকে বলেন, ‘আবেদনকারীরা যথাযথ নথি উপস্থাপন করলেও ভিসা না পাওয়ায় তাদের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। টিকিট ও হোটেল বুকিং বাবদ খরচ করেও তারা হতাশ হচ্ছেন।’

এই পরিস্থিতি শুধু ভারতীয়দের জন্য নয়, অন্যান্য দেশের ভ্রমণকারীদের জন্যও সংকট সৃষ্টি করছে। ভিসা বাতিলের কারণে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন