বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওষুধের ডাবল ডোজ খেয়ে হাসপাতালে ব্যারিস্টার মওদুদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন জানান, ব্যারিস্টার মওদুদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিওলজিস্ট চার্লস তোহ এর প্রেসক্রিপশনের ওষুধ খাচ্ছিলেন। এর মধ্যে দেশের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারের কার্ডিওলজিস্ট শাহাবুদ্দিন তালুকদারও শরীরের ভিন্ন একটি বিষয়ে একই ওষুধ দিয়েছেন। ছয়মাস ধরে বিএনপির এই নেতা রিভারক্স আর প্যারাডক্সা নামের একই ওষুধ একসাথে খান। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় তার শরীরে ইন্টারনাল ব্লিডিং হয়। এতে শরীরের হিমোগ্লোবিন কমে যায়।

হাসপাতালে ভর্তির আগের কয়েকদিন ব্যারিস্টার মওদুদ আহমদ বিছানা থেকে উঠতে পারছিলেন না ও চোখ খুলতে পারছিলেন না। পরে অবস্থা গুরুতর দেখে তাকে এভারকেয়ারের সিসিউতে ভর্তি করা হয়। এর মধ্যে হাসপাতালে দুই ব্যাগ রক্তও দেয়া হয়।

সুজন জানান, এখন ব্যারিস্টার মওদুদ কিছুটা সুস্থতা অনুভব করছেন। দুই তিন পরে হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী