শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওসি-ইউএনওরা ভোটকেন্দ্রের ভেতর প্রভাব বিস্তার করতে পারবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এখন যাঁরা যেভাবেই অভিযোগ করেন না কেন মূলত খেলাটা হবে ভোটের দিন। ওসি, ইউএনওরা ভোটকেন্দ্রের ভেতরে প্রভাব বিস্তার করতে পারবে না, কিছুই করতে পারবেন না। যদি প্রিজাইডিং কর্মকর্তা কেন্দ্রে তাঁর কর্তৃত্ব বজায় রাখতে পারেন।

রোববার বেলা ৩টার দিকে ময়মনসিংহ টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে ভাষাসৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে ১১টি সংসদীয় আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি।

সিইসি বলেন, ‘নির্বাচনে কেন্দ্রের ভেতরে ভারসাম্য তৈরি করতে হবে প্রার্থীদের। তাদের কেন্দ্রে অবশ্যই পোলিং এজেন্ট নিশ্চিত করতে হবে। যদি পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়, তাৎক্ষণিক প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। ঘটনা সকালে ঘটল আর অভিযোগ করা হলো বিকেলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

‘ভোটের দিন কেন্দ্রে ডিআইজি, এসপি এবং বিভাগীয় কমিশনার যাবে না। আর যদি তারা যায়ও এবং প্রভাব খাটায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রের মূল দায়িত্বে থাকবেন প্রিজাইডিং অফিসার।

‘নির্বাচন অবাধ করার জন্য কেন্দ্রের বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকবে। আপনারা দেখেছেন আমরা ঢালাও ওসি, ইউএনওসহ প্রশাসনের অনেককে বদলি করেছি। এখনো প্রশাসনের অনেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাচ্ছি সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন কার্যালয়ের সচিব মো. জাহাংগীর আলম, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা