শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতায় বাংলাদেশি যুবকের লা*শ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গে দাউদ হোসেন উপল (২৩) নামে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রাজ্যের কলকাতায় সায়েন্স সিটি এলাকার একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করার পর পুলিশ তাকে বংলাদেশি হিসেবে শনাক্ত করেছে। তবে তিনি ওই এলাকায় কীভাবে গেলেন এবং মারা গেলেন তার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
খবর আনন্দবাজার।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দাউদ ঢাকার বাসিন্দা। কিছু দিন আগে তিনি কলকাতায় আসেন। উঠেছিলেন নিউমার্কেট থানা এলাকার একটি হোটেলে। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গেছেন, তা এখনো স্পষ্ট নয়। কেন বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন ওই যুবক তাও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টার আগে আচমকা ওই জলাশয়ে ঝাঁপ দেন যুবক। স্থানীয়রা সেই দৃশ্য দেখতে পান এবং পুলিশকে জানান।

পরে স্থানীয়দের সাহায্যে পুলিশ জলাশয় থেকে যুবককে উদ্ধার করে এবং তাকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তার কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অন্য কোনো সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার কাছ থেকে পাওয়া নথি থেকেই পুলিশ জানতে পেরেছে যুবকের পরিচয়। বাংলাদেশে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারবিস্তারিত পড়ুন

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়

ভারতের গুজরাট রাজ্যের সুরেন্দ্রনগর জেলায় এক ভয়ংকর ঘটনা উদ্‌ঘাটন করেছে পুলিশ। ধর্মীয়বিস্তারিত পড়ুন

  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?