সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আবারো পুলিশি অভিযানে ৯ কেজি রুপার গহনা সহ ২ চোরাকারবারি আটক

কলারোয়ায় আবারো পুলিশি অভিযানে আবারো রুপার গহনা পাচারকারী ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক রুপার গহনা পাচারকারী জসীম উদ্দীন(২২) ও আসাদুজ্জামান(৪০)।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(২৭ জুলাই) সন্ধ্যার পর থেকে পুলিশের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা সীমান্ত এলাকায় নজরদারি করে। নজরদারির এক পর্যায়ে সীমান্তবর্তী গাড়াখালি গ্রামের সামছুর আলী গাজীর ছেলে জসীম উদ্দীন(২২) ও পার্শ্ববর্তী কাকঁডাঙ্গা গ্রামের হারুন দালালের ছেলে আসাদুজ্জামানের(৪০) পতিরোধ করে আটক করা হয়।

আটকের পর তাদের দেহ তল্লাশি করে ভারতীয় ৯ (নয়) কেজি রুপার গহনা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিভিন্ন ধরনের রুপার গহনাগুলি ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে আসছিলো বলে জানা যায়। তবে তাৎক্ষনিকভাবে উদ্ধারকৃত রুপার গহনার বাজার মূল্য আনুমানিক কত টাকা সেটি জানা সম্ভব হয়নি।

থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতদ্বয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে শুক্রবার তাদেরকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম স্যারের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান স্যারের তদারকির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন ধারাবাহিকভাবে পুলিশ সদস্যরা যে চোরাচালান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধ দমনে ভুমিকা রেখেছেন সেটি প্রশংসনীয়। এ সকল অভিযান চলমান থাকবে বলে জানান।

প্রসঙ্গত: থানা পুলিশের অভিযানে সীমান্ত এলাকা থেকে সম্প্রতি এয়ারগান, বিপুল পরিমানে কার্তুজ, ৪ পিচ স্বর্ণের বার, গাঁজা, মদ পাচাররোধ ও অন্যান্য অপরাধে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত