রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মুরারীকাটি পূজা মন্ডপে হিন্দু ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় গরীব হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। পৌরসভাধীন দক্ষিন মুরারীকাটি ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে দক্ষিন মুরারীকাটি হরিসভা মন্দির চত্বরে ওই বস্ত্র বিতরণ করা হয়।

শনিবার(২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার( সার্কেল) মীর আসাদুজ্জামান। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।

৭ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আ’লীগ সাধারন সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান, আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’ লীগ নেতা ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন।

আমেরিকান প্রবাসী মুরারীকাটির কৃতি সন্তান অসহায় মানুষের বন্ধু শরিফুল ইসলাম বিকু মল্লিকের অর্থায়নে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনাতন ধর্ম ঐক্য পরিষদের সভাপতি নরেন্দ্র নাথ ঘোষ, পৌর কাউন্সিলর দিতি খাতুন, যুবলীগ নরতা শখ মাসুমুজ্জামান মাসুম, সাংবাদিক আজমল হোসেন বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সনাতন ধর্মালম্বী অসংখ্য মানুষ।

উল্লেখ্য, শারদীয দূর্গা পূজায় প্রতি বছরের ন্যায় এ বছরও মানবিক কল্যানে উৎসবের আনন্দ ভাগ করে নিতে ৩ শতাধিক হিন্দু ধর্মালম্বী গরীব, দুস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। উৎসবের মাঝে উপহার হিসাবে নতুন বস্ত্র (শাড়ি, লুঙ্গী, থ্রি-পিচ) পেয়ে উপকারভোগীরা কতৃপক্ষ সহ সকলের প্রতি শুভ শারদীয়ার প্রতি ও শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।বিস্তারিত পড়ুন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা