বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে ৬ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

কলারোয়া সীমান্তের ওপারে নারী-শিশুসহ ৬জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

সোমবার (২ জুন, ২০২৫) বিকেলে কলারোয়ার ভাদিয়ালী সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে হাকিমপুরে পতাকা বৈঠকে বিজিবির কাছে ৬জন বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ।

হস্তান্তরকৃতরা অবৈধভাবে ভারতে বসবাস করছিলো বলে সেখানে তারা আটক হয়।

পরে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করে বিজিবি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২ জুন, ২০২৫) বিকেল ৫টার দিকে কলারোয়া উপজেলার মাদরা সিমান্ত পিলার ১৩/৩ এস, RB-7 ও RB-8 এর মধ্যেবর্তী শূন্য রেখা হতে ৫০ গজ ভারতের অভ্যন্তরে হাকিমপুর নামক স্থানে ১৪৩/বিএসএফ এর আহবানে উভয় দু’দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাতক্ষীরা ৩৩-বিজিবির পক্ষ থেকে কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ শাহ আলম এবং ভারতের ১৪৩-বিএসএফ এর পক্ষ থেকে কোম্পানি কমান্ডার এসি/ স্বজন দীপ নেতৃত্ব দেন।
বৈঠকে বাংলাদেশি নাগরিক- ১। মোসাঃ জুরি বেগম (৭০),স্বামী- মৃত আলতাব, গ্রাম- বিষ্ণুপুর, ডাক- মাধবপাশা, থানা- কালিয়া, জেলা- নড়াইল।
২। সালমা বেগম (৪১), পিতা- মৃত ইসহাক শেখ, সাং- বিষ্ণুপুর, ডাক- মাধবপাশা, থানা- কালিয়া, জেলা- নড়াইল।
৩। আসিব শেখ (১১), পিতা- ফারুক শেখ, সাং- বিষ্ণুপুর, ডাক- মাধবপাশা, থানা- কালিয়া, জেলা- নড়াইল।
৪। সাকিব শেখ (০৪), পিতা- ফারুক শেখ, সাং- বিষ্ণুপুর, ডাক- মাধবপাশা, থানা- কালিয়া, জেলা- নড়াইল।
৫। মোসাঃ মরিয়ম (৪৩), পিতা-আফসার উদ্দিন শেখ, সাং-ভাতকুড়া, ডাক- করটিয়া, থানা- টাঙ্গাইল, জেলা- টাঙ্গাইল।
৬। ঝর্না বেগম (৪২), স্বামী- মোঃ নজরুল গাজী, সাং- মাছুয়াখালী, ডাক- মাছুয়াখালী, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালী কে বিজিবির নিকট হস্তান্তর করা হয়।

পরবর্তীতে বিজিবি ওই ৬ জনকে নিয়ে কলারোয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিনব চেষ্টা নস্যাৎ করেছে বর্ডারবিস্তারিত পড়ুন

রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির

ভারতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেবিস্তারিত পড়ুন

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার

ভালো চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করার পর পুনের কুখ্যাত যৌনপল্লিতে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
  • ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
  • কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮
  • ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ
  • বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
  • মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ