রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার তুলি ঢাকার ইডেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব

ঢাকার ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনোনীত হয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের মেয়ে সানজিদা ইয়াসমিন তুলি।

শুক্রবার ৮ সদস্য বিশিষ্ট ইডেন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এতে ইডেনের শিক্ষার্থী কলারোয়ার তুলিকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
সাধারণত আহবায়ক কমিটির সদস্য সচিব যেকোনো পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক পদমর্যাদার হয়ে থাকে।

দীর্ঘ এক যুগের বেশি সময় পরে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হলো।

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইডেন মহিলা কলেজ শাখার একনিষ্ট কর্মী হিসাবে কাজ করে আসছিলেন কলারোয়ার চন্দনপুরের তুলি।
তিনি রাজপথে থেকে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশ গ্রহণ করেন এবং পুলিশের দ্বারা বহুবার আহত হয়েছেন।

শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন সানজিদা ইয়াসমিন তুলি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়