বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাফ জয়ী ফুটবলার মাছুরার সংবর্ধনা

কলারোয়ায় সাফ মহিলা চ্যাম্পিয়ন বাংলাদেশ মহিলা ফুটবল দলের গৌরবময় অর্জনে সদস্য কলারোয়ার কৃতি সন্তান মাছুরা পারভীন ও তার পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকালে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুলী বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌরমেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, উপজেলা ক্রিড়া পরিচালনা কমিটির সকল কর্মকর্তা ও বিভিন্ন পর্যাযের ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন- আমাদের এখন অনেক মাছুরা প্রয়োজন। তার জন্য উপজেলা পর্যায়ে ভাল ক্রীড়া পরিচালনা কমিটি করার মাধ্যমে মেয়েদের খেলার পরিবেশ করতে হবে সবার আগে। তিনি আরো বলেন- মাছুরার বাবা কলারোয়া হতে সাতক্ষীরা গিয়ে বাড়ি করেছেন এবং সেখানেই থাকেন। যেহেতু মাসুরা এখনও কলারোয়ার ভোটার তাই আমরা মাসুরাকে কলারোয়াতে জমি দিয়ে তাতে আবাসনের ব্যবস্থা করতে চাই। এ ব্যাপারে তিনি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ সংবর্ধিত অতিথির বক্তব্যে সাফ বিজয়ী কৃতি ফুটবলার মাসুরা পারভীন এত সুন্দর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করাই সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- আমাদের কলারোয়াতে আমার মতো সম্ভাবনাময়ী অনেক ভাল ফুটবল খেলার মেয়ে রয়েছে। সর্ব প্রথম দরকার ভাল প্রাকটিসের জন্য তদারকি করা। প্রাকটিসের আগে পরে খাবারের জন্য একটা ক্যান্টিন করে দেওয়া। অনেকেই প্রাকটিসের পর কি খাবে সেটাও তাদের থাকেনা। সব কিছুর নিশ্চয়তা আমাদের কলারোয়া থেকে অনেক প্রমিলা ফুটবলার তৈরি হবে বলে আমার বিশ্বাস।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক