বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর নির্বাচনী মহিলা সমাবেশ

কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকালে কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত এ সমাবেশে দলের বিভিন্ন স্তরের নেত্রী–কর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ডাঃ ইউনুস আলী বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন ‘আমাদের অনেক নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এমপি-মন্ত্রী হওয়ার জন্য আমরা রাজনীতি করি না। আমাদের কার্যক্রম স্থবির করতে অফিসগুলো বন্ধ করে দেয়া হয়েছিল, নেতাদের বিরুদ্ধে জুডিশিয়াল কিলিং হয়েছে। আমরা মানুষের কাছে জান্নাত বিক্রি করি এ ধরনের অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা। জামায়াতে ইসলামীর লক্ষ্য সমাজের অপশক্তিদের হাত থেকে রক্ষা করে, ন্যায় প্রতিষ্ঠা ও ইসলামপন্থী আদর্শ ধরে রাখা।’

তিনি আরও বলেন, আমি আশা করছি, সবার সহযোগিতা এবং দোয়া নিয়ে আল্লাহ সুবহানাতায়ালা তাকে চাইলে ইনশাআল্লাহ তিনি এখানে বিজয় লাভ করবেন।

মহিলা সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, উপজেলা আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, পৌর সেক্রেটারি মাওলানা মোঃ আলমগীর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি অধ্যাপক ইমামুল হক, জামায়াত নেতা আব্দুল রকিব, জালাল উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা নির্বাচনী প্রস্তুতি, সংগঠনের বিভিন্ন কর্মপরিকল্পনা ও নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত