বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের ধলবাড়িয়ায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ মাঠে বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব শামছুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানটিতে কালিগঞ্জ উপজেলা বিএনপি নেতা বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ড.মো. মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা জর্জ কোটের পিপি অ্যাড: শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সলেমান কবির, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম সম্পাদক শেখ নুরুজ্জামান, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এ সময়ে বক্তাগন বলেন দেশের মধ্যে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছে। জাতীয়তাবাদী শক্তি তাদের এই অপতৎপরতা রুখে দেবে ইনশাআল্লাহ। যারা ৭১ সালেও দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করেছিলো আজও তারা থেমে নেই।

তবে জনগন বোকা নয়, তাদের সকল কুটকৌশল ধরে ফেলেছে। আগামী নির্বাচনে জনগন ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিবে এমন প্রত্যয় ব্যক্ত করে বক্তাগন আরও বলেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে বিএনপিই হচ্ছে এদেশের মাটি মানুষের দল। বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রাজনৈতিক সংগঠন।

ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী