বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ইউপি সদস্যের স্ত্রীর আত্মহত্যা

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে পারিবারিক কলহের জেরে নূরজাহান (৫১) নামে এক গৃহবধুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউপির উত্তর রঘুনাথপুর (মোল্লারহাট) গ্রামে। সে কৃষ্ণনগর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল গফফারের স্ত্রী।

নিহত নূরজাহান বড় ছেলে আব্দুল গফুর জানায়, সন্ধ্যা পর্যন্ত আব্বা, আম্মা স্বাভাবিক ছিল। মাগরিবের পরে আব্বা বাহিরে চলে যায় এবং পরে বাড়িতে এসে লাইট অফ করে ঘরের দরজা বন্ধ থাকতে দেখে। বাহির থেকে দোকানের লাইট জালিয়ে বসত ঘরের দরজা খুলে আম্মাকে দড়ির সাহায্য ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে চিৎকার করে এবং দ্রুত রশি কেটে নামায়। পরে পাশ্ববর্তী শ্যামনগর উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরজাহানকে মৃত ঘোষণা করেন। ঘটনার পূর্বের দিন তার আব্বা, আম্মা ঝগড়াঝাটি মারামারি করেছিল এবং তার আম্মা বিভিন্ন সময়ে আত্নহত্যার কথা বলত বলে সে জানায়।

নুরজাহানের ভগ্নিপতি একই ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার বলেন আমি ঘটনাস্থলে আসার পরে স্থানীয়রা জানায় গতকাল তারা স্বামী-স্ত্রী ঝগড়াঝাটি করেছে এবং আজ নূরজাহান আত্মহত্যা করছে। আব্দুল গফফার নুরজাহানকে সব সময় মারধর সহ মানসিকভাবে নির্যাতন করতো। এ বিষয়ে আমাদের কাছে নুরজাহান একাধিকবার অভিযোগ করলেও আমরা তাকে সান্তনা দিতাম এবং মানিয়ে নিয়ে সংসার করার জন্য পরামর্শ দিতাম। কিন্তু সাম্প্রতিক সময়ে আব্দুল গাফফারের নির্যাতনের মাত্রা আরো বেড়ে গিয়েছিল। এ বিষয়ে আমি প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামকে মৌখিকভাবে অভিযোগ করেছিলাম। অভিযোগ করায় আব্দুল গফফার আমার উপরও ক্ষিপ্ত ছিল।

অভিযুক্ত আব্দুল গফফারের বসত ঘরের সাথেই মুদি দোকান তার পাশ্ববর্তী একজন মুদি দোকানদার বলেন গত মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে আব্দুল গাফফার মেম্বার কৃষ্ণনগর বাজারের দিক থেকে আসে এবং মোকছেদ নামের এক ব্যক্তির সাথে আলাপচারিতায় যুক্ত হয়। ইতিমধ্য স্ত্রী নুরজাহান তাদের দোকানের মধ্য থেকে তার স্বামী মেম্বারকে উদ্দেশ্য করে বলেন বিচারটা ঠিক হয়নি এবং উভয়ই কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে গফফার মেম্বর স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে জুতা ছুড়ে মারেন, স্ত্রীও পাল্টা ফ্যান ছুড়ে মারেন এবং দোকানের মধ্যে গফফার-নুরজাহান ধস্তাধস্তি শুরু করেন। তাদের দুই ছেলে আব্দুর রউফ ও আব্দুল গফুর ছুটে আসে এবং ছোট ছেলে আব্দুর রউফ তার বাবাকে আঘাত করে ছাড়িয়ে নেয়। তখন নূরজাহান পাশেই পড়েছিল। তারা ইতিপূর্বে অনেক বারই মারামারি করেছে এবং আব্দুল গফফার তার স্ত্রীকে বেদম প্রহারও করেছে বলে জানা গেছে।

অভিযুক্ত ইউপি সদস্যর বাড়িতে এবং মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, নূরজাহান শ্যামনগর হাসপাতালে মারা গিয়েছেন। শ্যামনগর থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা