রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে কুষ্ঠ রোগ প্রতিরোধে কর্মশালা

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জে কুষ্ঠ রোগের বর্তমান পরিস্থিতির নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১মে) সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বক্তারা ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গিকার পুনর্ব্যক্ত করে বলেন- আশাশুনি ও কালিগঞ্জ উপজেলায় একজন কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্য এবং আশেপাশের লোকজনকে ১ ডোজ রিফামপিসিন ক্যাপসুল খাওয়াতে হবে। নিয়ম মেনে ঔষধ সেবনের মাধ্যমে কুষ্ঠরোগ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব হবে।

আরো বলেন- কুষ্ঠ সম্পর্কে জনগণকে সঠিক তথ্য দিতে হবে। পাশাপাশি কুষ্ঠ রোগীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ, সাহস যোগান আশ্বাস্ত করতে হবে। একই সাথে কুসংস্কার দূর করার পরামর্শ দেন বক্তারা।

কর্মশালায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিএসএস এবং লেপ্রসি মিশনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও রুপা রানী পাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা: মো. আ. সালাম।

বিশেষ অতিথি হিসেবে সিএসএস এর স্বাস্থ্য পরিচালক সাজ্জাদুর রহিম পান্থ।

অন্যদের মধ্যে ডা. সাইফুল ইসলাম, ডা. মেহেরুল ইসলাম, সিএসএস এর প্রজেক্ট অফিসার মো. খালেকুজ্জামানসহ কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক