কালিগঞ্জে দেশীয় অস্ত্রসহ যুবক আটক


কালিগঞ্জে অভিযান চালিয়ে কৃষ্ণনগরের প্রয়াত মোশারফ চেয়ারম্যান হত্যা মামলাসহ ডজন মামলার আসামী ইয়ার আলী তরফদার (৪০)কে আটক করেছে থানা পুলিশ।
সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল জব্বার তরফদারের ছেলে।
থানা সূত্রে জানাযায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে থানার উপ-পরিদর্শক আব্দুর রহিমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর গ্রামের জেহের কাগুজীর বাগান থেকে তাকে আটক করে।
এসময়ে তার নিকট থেকে দেশীয় তৈরী শাটারগান উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর এ ধারায় মঙ্গলবার (১৮ অক্টোবর) মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-১৯।
উল্লেখ্য যে, কুখ্যাত ইয়ার আলী তরফদারের বিরুদ্ধে কালিগঞ্জের ১ নং কৃষ্ণনগর ইউপি’র চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন হত্যা মামলা সহ কালিগঞ্জ থানা এবং দেশের বিভিন্ন থানায় এক ডজনেরও বেশী মামলা আছে।
এ বিষয়ে কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, অস্ত্র আইন মামলায় মঙ্গলবার বেলা ১২টার দিকে আটকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পরিণত করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ
কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন


