বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে প্রশাসনের শোক দিবসের প্রস্তুতি সভা সহ বিভিন্ন কর্মসূচি পালিত

কালিগঞ্জে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, সাহিত্যিক গাজী আজিজুর রহমান ও অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম।

সভায় ১৫ আগস্ট সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও কর্মের উপর আলোচনা সভা, চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সকল মসজিদে দোয়া, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজনসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য মোকলেছুর রহমান মুকুল, সদস্য জিএম মামুন, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, আহম্মাদউল্লাহ বাচ্চু প্রমুখ।

এরআগে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা এবং সেলাই মেশিন বিতরণ করা হয়। ওই সময়ে ৭ জন নারীকে সেলাই মেশিন প্রদান করেন অতিথিবৃন্দ। এছাড়া উপজেলা তথ্য আপার উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শোক জ্ঞাপনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবেবিস্তারিত পড়ুন

প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বছর থেকে দেশের প্রায়বিস্তারিত পড়ুন

  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত
  • জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে
  • জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা