শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে রাস্তার পানি অপসারণকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত- ২

বাড়ির সামনে রাস্তার উপর বৃষ্টির জমানো পানি অপসারণকে কেন্দ্র করে নারী-পুরুষ সহ ২ জনকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদক ব্যবসায়ী সাবুর বাহিনীর সন্ত্রাসীরা।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার সময় সাতক্ষীরার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে।

সন্ত্রাসী হামলায় আহতরা হল উপজেলার উজিরপুর গ্রামের মৃত কাওসার গাজীর পুত্র বরকত গাজী (৩০) এবং একই গ্রামের আওয়ামী লীগ নেতা রেজাউল বিশ্বাসের স্ত্রী মনিরা বেগম (৫০)।

ঘটনার পরে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ২জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

চম্পাফুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুবক্কার সাংবাদিকদের জানান, সদ্য সমাপ্ত ঝড় বৃষ্টিতে রাস্তার উপরে জমানো পানি অপসারণ করতে প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আবু বক্কর নির্দেশে বরকত এবং মনিরা পারভিন ও আমি অপসারণের জন্য মাটি কাটতে যায়। ওই সময় পূর্বপরিকল্পিতভাবে মাদক ব্যবসায়ী সাবুর আলীর নেতৃত্বে রবিউল, কহিনুর সহ ৫/৬ জনের একটি সন্ত্রাসীর দল তাদেরকে বেধড়ক পিটিয়ে কুপিয়ে রক্ত জখম করে। উক্ত ঘটনা নিয়ে রেজাউল বিশ্বাস বাদী হয়ে থানা একটি এজাহার দায়ের করেছে।

এ বিষয়ে সাবুর আলীর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, এটা রাস্তার জায়গা না তার রেকর্ডিং জায়গায় মাটি কাটতে গেলে বাধা দেওয়া হয়।

এ বিষয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা