বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুড়িগ্রামে জেলা প্রশাসক ভবনের পরিত্যক্ত ছাদে গড়ে উঠেছে দৃষ্টি নন্দন ছাদবাগান

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যলয়ের দুটি ভবনের বিশালাকারের (প্রায় ৪০ হাজার স্কয়ার ফিট) ছাদটি বরাবরই পরিত্যক্ত অবস্থায় ছিল। কুড়িগ্রামে জেলা প্রশাসক ভবনের পরিত্যক্ত ছাদে গড়ে উঠেছে দৃষ্টি নন্দন ছাদবাগান এক বছর আগে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম উদ্যোগ নেন পরিত্যক্ত ছাদকে বৃক্ষ শোভিত সবুজময় ছাদে পরিণত করার জন্য। তার প্রচেষ্টায় ইতোমধ্যে ছাদে লাগানো গাছে ফুল ও ফল ধরেছে। গাছে গাছে ঝুলছে আম,কমলা,মাল্টা,পেয়ারা জাতীয় ফল কাঁঠাল। আর এসব ফল দিয়ে আপ্যায়ন করা হচ্ছে অফিসে আগত অতিথিদের।

সরকারি ভবনের বিশাল পরিত্যক্ত ছাদ কাজে লাগিয়ে হতে পারে বিকল্প কৃষি। অপার সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে এ ছাদ কৃষির মধ্য দিয়ে। পরিবেশ রক্ষায় রাখতে পারে অনন্য ভূমিকা।

এর দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। গত দুবছর আগে তিনি কুড়িগ্রামে জেলা প্রশাসক হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন। করোনা কালিন সময়ে তিনি অফিসের বিশাল ছাদে ফল, ফুল এবং বিলুপ্ত ও বিরল প্রজাতির গাছ লাগিয়েছেন। ছাদের ওপর আম, কমলা, মাল্টা, ড্রাগনসহ প্রায় ১০০ প্রজাতির ৬৫০ গাছ। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ছাদবাগান।
প্রায় ৪০ হাজার স্কয়ার ফুটের বিশাল এই ছাদবাগান অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে সবার। সৃজনশীল এ ধারণা থেকে অন্যান্য সরকারি দপ্তরের ছাদে ‘ছাদকৃষি’ ছড়িয়ে দিতে আগ্রহী হয়ে উঠেছেন বৃক্ষ প্রেমিকরা।
এই ব্যতিক্রমী ছাদবাগান দেখতে ছুটে আসছেন অনেকেই। ছাদকৃষির প্রেরণা নিয়ে ফিরে যাচ্ছেন ঘরে। সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিত্যক্ত সব ছাদকে কাজে লাগাতে পারলে ছাদকৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ও কৃষি গবেষক প্রফেসর মির্জা নাসির উদ্দিন।

তিনি বলেন, আমাদের ফল ও ফুলের চাহিদা মেটাতে অসামান্য অবদান রাখার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ছাদকৃষি। এ জন্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।

এ বিষয়ে কথা হলে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়টি অনেক বড় আয়তনের। বিশাল ছাদে শখের বসে ছাদকৃষি শুরু করি। বিভিন্ন স্থান থেকে নানা জাতের ফল ও ফুলসহ বিভিন্ন গাছের চারা সংগ্রহ করে লাগানো হচ্ছে। কর্মকর্তা-কর্মচারী সবার আগ্রহের কারণে আস্তে আস্তে বড় হচ্ছে এই বাগান।
ছাদ কৃষি একদিকে যেমন আমাদের ফুল ও ফলের চাহিদা মেটাবে তেমনি অবসর সময়ে এ বাগানে সুন্দর সময় কাটানো যায়। মন প্রফুল্ল হয়। এ রকম একটি ছাদকে কাজে লাগিয়ে কৃষিতে অনন্য ভূমিকা এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া সম্ভব। এটি পরিবেশ সুরক্ষার আন্দোলন হিসেবে ছড়িয়ে দেওয়ায় আমার ভবিষ্যৎ পরিকল্পনা।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক