রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেরানীগঞ্জে হতদরিদ্রদের মধ্যে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

দেশেরশীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ঢাকার কেরানীগঞ্জে চার হাজার হতদরিদ্রমানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। তীব্রশীতে কম্বল পেয়ে হাসি ফুটেছে দরিদ্রদেরমুখে।

রবিবার (২১ জানুয়ারি) ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে বসুন্ধরা রিভারভিউ এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ কে এমনাজমুল হক।

প্রধানঅতিথির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ যে কোনো দুর্যোগেরসময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সরকারেরপাশাপাশি বসুন্ধরা গ্রুপও অসহায় মানুষকে সহযোগিতা করে। তিনি বলেন, মহামারি করানোর সময় বসুন্ধরা গ্রুপেরমানবিক কার্যক্রম মনে রাখার মতো।

তারা হাসপাতাল নির্মাণ করে সাধারণ জনগণেরচিকিৎসা সেবার ব্যবস্থা করেছিল। বসুন্ধরা গ্রুপের এ মানবিক কার্যক্রমগুলোকেআমি শ্রদ্ধা জানাই। তিনি আরও বলেন, কেরানীগঞ্জকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে বসুন্ধরাগ্রুপ এগিয়ে এসেছে। তাদের ১০ কোটি টাকাঅর্থায়নে পুলিশের স্মার্ট নজরদারির আওতায় এসেছে কেরানীগঞ্জ। শুধু তাই নয়, কেরানীগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বসুন্ধরা গ্রুপকে আমরা পাশে পেয়েছি।প্রতি বছরের মতো এবারও তারাকেরানীগঞ্জে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণকরল।

বসুন্ধরাগ্রুপের প্রকৌশলী আবদুল কাদেরের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনস্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কম্বলনিতে সকাল থেকে কেরানীগঞ্জেরবিভিন্ন স্থান থেকে এসে ভিড়করেন বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষ। কম্বলপেয়ে খুশি ৮০ বছরবয়সী সমেদন খাতুন। তিনি বলেন, এখনঅনেক শীত পড়ে। শীতবস্ত্রেরঅভাবে রাতে অনেক কষ্টকরেছি। এ কম্বল পেয়েএকটু আরামে ঘুমাতে পারবো। আল্লাহ যেন বসুন্ধরা গ্রুপেরচেয়ারম্যানের পরিবারকে ভালো রাখেন।

দক্ষিণকেরানীগঞ্জের হাজারীবাগ থেকে আসা ৭৪বছর বয়সী বিমলা বলেন, শীত এলেই অপেক্ষায় থাকিকবে বসুন্ধরার কম্বল পাব। গত কয়েকবছর বসুন্ধরার কম্বল দিয়েই শীত পার করছি।আজও খবর পেয়ে সকালথেকে এখানে এসে দাঁড়িয়ে আছি।এবারও কম্বল পেয়ে আমি ভীষণখুশি। ভগবান বসুন্ধরার আরও উন্নতি দিক।

কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীরবাগর এলাকার ৮৭ বছর বয়সীবাচ্চু মিয়া বলেন, আমারেও একটা কম্বল দিসে।প্রত্যেক বছরই কম্বল পাই।জানি না আগামী বছরবাঁচি কি না। তবেসব সময় দোয়া করবো, বসুন্ধরার মালিকসহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, গরিবদের আরও বেশি বেশিদেওয়ার ক্ষমতা দান করুক।

স্থানীয়রাবলেন, বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ সমাজেরঅন্য বিত্তবানদের জন্য অনুকরণীয়। বসুন্ধরারএ মহৎ উদ্যোগের জন্যবসুন্ধরা গ্রুপের মালিকপক্ষ ও কর্মকর্তাদের প্রতিকৃতজ্ঞতা জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

ঢাকার আবাসনচাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট

রাজধানী ঢাকায় আবাসনের চাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২বিস্তারিত পড়ুন

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটক

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাঁড়াশি অভিযানে পুলিশের স্পেশালবিস্তারিত পড়ুন

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা
  • পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী