সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ৪১তম বিসিএস পরীক্ষায় উপজেলার চূড়ান্ত সুপারিশপ্রপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শওকত আরা আমীন লিলি, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান ও যশোর জেলা ওয়াকার্স পার্টির সভাপতি এ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী।

৪১তম বিসিএস পরীক্ষায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম, শরীফুজ্জামান, বিল্লাল হোসেন ও জিনাত সুলতানা।

আলোচনা সভা শেষে ৪১তম বিসিএস পরীক্ষায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ৬ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ৪ জনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর