শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খদ্দেরের মোবাইল থেকে থানায় ফোন, যৌনপল্লী থেকে তরুণী উদ্ধার

দৌলতদিয়া যৌনপল্লীর বন্দী দশা হতে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে ঘটনার মূল হোতা পল্লীর বাড়ীওয়ালা কনক মণ্ডলকে (৩০)।

কনক গোয়ালন্দ বাজার আড়ৎপট্টির মোশাররফ মণ্ডলের ছেলে। তার মা প্রয়াত কল্পনা বেগম পতিতাপল্লীর বাড়িওয়ালী ছিলেন।

বুধবার সকালের দিকে এক খদ্দেরের মোবাইল হতে তরুণী গোপনে থানায় ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং বাড়িওয়ালাকে গ্রেফতার করে।

এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তরুণীর বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়। ৪ বছর আগে পার্শ্ববর্তী এলাকায় তার বিয়ে হয়। দরিদ্র বেকার স্বামীর সংসারে অভাব-অনটন লেগেই থাকত। যে কারণে ভাগ্য বদলের আশায় তারা ঢাকার সাভারে এসে দুইজনেই গার্মেন্টসে কাজ নেয়।

বেতন কম হলেও দু’জনের মোটামুটি চলছিল। সম্প্রতি এক অজ্ঞাত নারীর সঙ্গে ওই তরুণী গৃহবধূর পরিচয় হয়। অজ্ঞাত নারী মূলত নারী পাচারকারী চক্রের একজন সদস্য।

ভালো বেতনে চাকরির কথা বলে মহিলা তরুণীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। নতুন চাকরিতে যোগদানের কথা বলে মহিলা তরুণীকে গত ২৭ মার্চ বিকালে দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া পতিতাপল্লীতে নিয়ে আসে। পরে সে বাড়িওয়ালা কনকের কাছে তরুণীকে মোটা অংকের টাকায় বিক্রি করে পালিয়ে যায়।

কনক তরুণীকে তার বাড়ীর একটি কক্ষে তালাবন্ধ করে রাখে এবং ইচ্ছার বিরুদ্ধে তার ঘরে খদ্দের পাঠিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করাতে থাকে। কনক তরুণীর ব্যক্তিগত মোবাইল ফোনটিও ভেঙে ফেলে।

গত বুধবার সকালের দিকে এভাবে তার কক্ষে এক খদ্দের পাঠায় বাড়িওয়ালা কনক। এ সময় তরুণী কৌশলে ওই খদ্দেরের মোবাইল ফোন হতে গোয়ালন্দ ঘাট থানায় ফোন করে তাকে উদ্ধারের আকুতি জানায়। এরপর থানা পুলিশের একটি দল পল্লীতে গিয়ে তরুণীকে কনকের বাড়ির একটি কক্ষের বন্দীদশা হতে উদ্ধার করে। এ সময় পুলিশ বাড়ির মালিক কনককেও গ্রেফতার করে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ‘এ ঘটনায় বাড়িওয়ালা কনক এবং তাকে পাচার করে আনা অজ্ঞাত নারীর বিরুদ্ধে তরুণী মামলা করেছেন। গ্রেফতারকৃত আসামি কনককে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে। অজ্ঞাত নারীকে খোঁজা হচ্ছে।’
সৌজন্যে: যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজবিস্তারিত পড়ুন

  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু