বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়াকে বিদেশে যেতে আদালতের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনি প্রক্রিয়া মেনেই খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১১ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) হলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত নির্দেশ দিয়েছেন যে শুধু দেশে থেকেই খালেদা জিয়া চিকিৎসা নিতে পারবেন। তাই খালেদা জিয়া যদি আরও কিছু চান, তাহলে তা আদালতে জানাতে হবে। আদালত সেক্ষেত্রে সিদ্ধান্ত দেবেন।

পুলিশের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, পুলিশ তাদের দায়িত্ব ঠিকমতোই পালন করছে। মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেখানে পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে। এমন ঘটনা দুঃখজনক।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে বলেই দেশে নিরাপত্তা রয়েছে এবং দেশের উন্নয়ন দুর্বার গতিতে হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় মধ্যপ্রাচ্যেরবিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মঞ্চে একই পরিবারের একাধিক প্রজন্মের উপস্থিতি বিশ্ব রাজনীতিতেবিস্তারিত পড়ুন

নারীরা নেতৃত্ব দিলেই বিশ্ব এগিয়ে যায়: খলিলুর রহমান

নারীরা নেতৃত্ব দিলে বিশ্ব এগিয়ে যায় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদেরবিস্তারিত পড়ুন

  • জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
  • চুক্তি সই, বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান
  • রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত