শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হলে তাকে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা।

হাসপাতালের ভিতরে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ডা. আল মামুন এবং এফ এম সিদ্দিকী। এছাড়াও রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন রাতে গুলশানের বাসা ফিরোজা থেকে বেগম জিয়াকে পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এর আগে গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্ত বেগম জিয়াকে সিটি স্ক্যান করাতে নেয়া হয়েছিল একই হাসপাতালে।

গত ১০ এপ্রিল বেগম জিয়া করোনা পজেটিভ হন। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলে আসছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, করোনার কোন উপসর্গ নেই তার। এরপর গত ২৪ এপ্রিল শনিবার দ্বিতীয় ধাপে করোনার পরীক্ষা করা হলে ফলাফল আবারও পজিটিভ আসে বেগম জিয়ার।
এদিকে দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে দুইবছরের বেশি সময় কারাভোগ করেন তিনি। অসুস্থতা ও করোনা বেড়ে যাওয়ায় পরিবারের আবেদনে মানবিক বিবেচনায় দুই শর্তে সরকার নির্দিষ্ট মেয়াদে তার সাজা স্থগিত করে গত বছরের ২৫ মার্চ মুক্তি দেয় বিএনপি চেয়ারপারসনকে। সেই সাজা স্থগিতাদেশের মেয়াদ সর্বমোট তিনদফা বাড়ানো হয় সরকারের নির্বাহী আদেশে।

সূত্রে. সময় নিউজ

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ