মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা বিভাগীয় মহাসমবেশ সফল করতে সাতক্ষীরায় বিএনপির প্রস্তুতি সভা

২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় মহাসমবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় সমন্বিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির আয়োজনে বুধবার বেলা ১২টায় শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে সমন্বিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহি কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় সভগ বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক কামরুজ্জামান টুকু, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল বলেন, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে।
সকল বাধা অতিক্রম করে আগামি ২২ অক্টোবর খুলনা বিভাগীয় মহাসমবেশ সফল করার উদ্দেশ্যে সাতক্ষীরা জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সেখানে যোগ দেবেন বলে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন।

বিভাগীয় মহাসমাবেশকে সামনে রেখে তিনি দলীয় নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান