শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার কয়েক মিনিটেই মৃত্যু

খুলনা মেডিকেলে চাঞ্চল্যকর ঘটনা, দুদকের অভিযানে বেরিয়ে এলো দালাল-অব্যবস্থাপনার চিত্র

মেহেদী হাসান, খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-১-এর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেলো সাইফুল ইসলামের জীবন। রবিবার ঘটে যাওয়া এ মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও হতবাক করা প্রশ্ন—জীবনরক্ষাকারী চিকিৎসা সেবার মাঝপথেই কীভাবে একজন ক্লিনার নির্দ্বিধায় রোগীর অক্সিজেন খুলে নিতে পারে?

হাসপাতাল সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম কিডনি জটিলতা নিয়ে ভর্তি ছিলেন। চিকিৎসকরা অক্সিজেন সাপোর্টে রেখেছিলেন তাকে। রবিবার হঠাৎই ওয়ার্ডে কর্মরত আউটসোর্সিং ক্লিনার আব্দুল জব্বার রোগীর সিলিন্ডার থেকে অক্সিজেন মাস্ক খুলে নিয়ে আরেকজন রোগীকে দেন। কয়েক মিনিট পরই শ্বাসকষ্টে ছটফট করতে করতে সাইফুল মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এই অমানবিক ঘটনাটি হাসপাতালের ওয়ার্ডে উপস্থিত রোগীর স্বজনরা সরাসরি প্রত্যক্ষ করেছেন। এক স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ডাক্তাররা যদি প্রাণ বাঁচাতে অক্সিজেন দেন, তবে একজন ক্লিনারের এত ক্ষমতা কোথা থেকে আসে যে সে রোগীর অক্সিজেন খুলে নেবে? এ মৃত্যু হত্যার চেয়ে কম কিছু নয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম হঠাৎ অভিযান চালায় হাসপাতালে। তারা সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে এবং অভিযুক্ত ক্লিনার আব্দুল জব্বারকে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।

একই অভিযানে আরও দুটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে বিভিন্ন রোগীকে ফাঁদে ফেলে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগে দুই নারী দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, শুধু অক্সিজেন মৃত্যুই নয়, হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে দালাল চক্র সক্রিয়। অসহায় রোগীদের টার্গেট করে তাদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়, যেখানে রোগীর পরিবার থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হয়। সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে এভাবে গড়ে তোলা হয়েছে অদৃশ্য “মধ্যস্বত্বভোগী ব্যবসা।”

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পরিচালক ডা. মো. আইনুল ইসলাম স্বীকার করেছেন, অক্সিজেন মাস্ক খুলে রোগীর মৃত্যুর ঘটনাটি ভয়াবহ অনিয়ম। তিনি বলেন, একজন পরিচ্ছন্ন কর্মী কাজ বাদ দিয়ে অক্সিজেন খোলা বা পড়ানোর কাজ করা অপরাধ। আমি বিষয়টি সঠিকভাবে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছি। পাশাপাশি দালালচক্র নিয়ন্ত্রণেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

একজন সাধারণ রোগীর মৃত্যু এভাবে অক্সিজেন সরিয়ে নেওয়ার মাধ্যমে হলে, তা শুধু চিকিৎসার গাফিলতি নয়, বরং একটি গোটা ব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি। কেনো একজন ক্লিনার এমন দায়িত্ব নিতে পারলো? হাসপাতালের নজরদারি কোথায় ছিল? আর কতজন রোগী একইভাবে অবহেলার শিকার হচ্ছেন? এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে নিহত রোগীর পরিবার, স্বজন এবং হাসপাতালের অন্যান্য রোগীদের মনে।

দুদক জানিয়েছে, হাসপাতালের ভেতরে থাকা বিভিন্ন অনিয়ম, দালালচক্র এবং আউটসোর্সিং ব্যবস্থার ফাঁকফোকর নিয়ে তাদের তদন্ত অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম-খুনেরবিস্তারিত পড়ুন

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ এনাফ;বিস্তারিত পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

  • ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ
  • মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী
  • ডিসেম্বরে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
  • বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি
  • স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন
  • আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • কত দিন বৃষ্টি ঝরবে? জানাল অধিদপ্তর
  • সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
  • ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
  • জননিরাপত্তা নিশ্চিত করতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন