বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাইবান্ধা-৫ উপনির্বাচনের তদন্ত নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেব না: সিইসি

অনিয়মের কারণে বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের বিষয়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি জানান, এ নির্বাচনের বিষয়ে দাখিল করা তদন্ত প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরপরই এ উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের সব কেন্দ্র সিসি ক্যামেরা বসানো হয়। ঢাকার নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

অনিয়ম ধরা পড়লে ভোট গ্রহণের চার ঘণ্টার মাথায় ১৪৫টি কেন্দ্রের মধ্যে ৫১টিতে ভোটদান বন্ধ ঘোষণা করা হয়। পরে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগেই পুরো আসনের ভোট বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ ঘটনা তদন্তে গঠিত কমিটি দুই ধাপে প্রতিবেদন জমা দিয়েছে।

এ উপনির্বাচনের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত জানতে চাইলে সিইসি বলেন, এটা নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না। আমরা তদন্ত প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করছি। সিদ্ধান্ত নিতে আরেকটু সময় লাগবে।

তবে এ নির্বাচন অনুষ্ঠানে নতুন তফশিল ঘোষণা করা হবে কি না সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে সাংবাদিকদের আরও অপেক্ষা করার পরামর্শ দেন সিইসি।

একই রকম সংবাদ সমূহ

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংশোধিত বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনবিস্তারিত পড়ুন

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের