সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাবুরা ইউনিয়নের দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা প্রনয়ন কর্মশালা

১৪ই আগস্ট সোমবার সকাল ১০ টায় লিডার্সের প্রধান কার্যালয়ে জার্মান দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন—জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম”এর আওতায় উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত বিপন্ন মানুষের দূযোর্গের ঝুঁকি মোকাবেলার উদ্দেশ্যে দিনব্যাপী এক দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা প্রনয়ন কর্মশালার আয়োজন করা হয়।

এই কর্মশালায় শ্যামনগরের গাবুরা ইউনিয়নের দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা প্রনয়ন করা হয়। কর্মশালা শেষে পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নে একটি তহবিল গঠন করা হয়।

সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট-এ আয়োজিত এই কর্মশালায় গাবুরা ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের ৩০ জন প্রতিনিধি নিয়ে উক্ত কর্মশালার উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং গাবুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, সভাপত্বি করেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, আরও উপস্থিত ছিলেন লিডার্স এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

এই কর্মশালায় সহায়কের ভূমিকা পালন করেন প্রবীন উন্নয়নকর্মী জনাব রণজিৎ কুমার মন্ডল। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে বিভিন্ন সংকটের সামনে দাঁড় করাচ্ছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকুলীয় এলাকার সমস্যা সমাধানে দরকার জনগণের সম্মিলিত উদ্যোগ এবং পরিকল্পনার সঠিক বাস্তবায়ন।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?