শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গুগল সার্চে বছরের সেরা টপিক

প্রতিবছরের মতো এবারেও সর্বোচ্চ সার্চ করা বিষয়গুলোর তালিকা প্রকাশ করেছে জায়ান্ট প্রতিষ্ঠান গুগল। ২০২০ সালের সবচেয়ে বেশি সার্চ করা নির্বাচিত শীর্ষ বিষয়গুলো ১২ ক্যাটাগরিতে বিভক্ত করেছে প্রতিষ্ঠানটি।

ক্যাটাগরিভিত্তিক শীর্ষ বিষয় তুলে ধরা হলো:

১। অনুসন্ধান: বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি সার্চ হওয়া শব্দ করোনাভাইরাস উঠে এসেছে অনুসন্ধান বিভাগের তালিকার সর্বপ্রথমে। এরপর পর্যায়ক্রমে রয়েছে নির্বাচনী ফলাফল, কোবি ব্রায়ান্ট, জুম ও আইপিএল।

২। খবর: খবর ক্যাটাগরিতেও শীর্ষ সার্চ শব্দের তালিকায় শুরুতেই রয়েছে করোনাভাইরাস টপিকটি। এখানে দ্বিতীয় অবস্থানে রয়েছে নির্বাচনী ফলাফল এরপর ধারাবাহিকভাবে রয়েছে ইরান, বৈরুত ও হান্টাভাইরাস।

৩। অভিনয় শিল্পী: অভিনয় শিল্পী ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে টম হ্যাংকস এর নাম। এরপরে যথাক্রমে রয়েছে জোয়াকিন ফিনিক্স, অমিতাভ বচ্চন, রিকি জার্ভিস ও জেডা পিঙ্কেট স্মিথের নাম।

৪। ক্রীড়াবিদ: এবারের ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে রায়ান নিউম্যানের নাম। মাইকেল জর্ডান দ্বিতীয়, টাইসন ফিউরি তৃতীয়, টম ব্র্যাডি চতুর্থ ও মাইক টাইসন রয়েছে পঞ্চম অবস্থানে।

৫। কনসার্ট: টুগেদার অ্যাট হোম কনসার্টি রয়েছে এই ক্যাটাগরির শীর্ষে। পর্যায়ক্রমে রয়েছে ফায়ারফাইট অস্ট্রেলিয়া কনসার্ট, গার্থ ব্রুকস ড্রাইভ ইন কনসার্ট, ট্রাভিস স্কট ফোর্টনাইট কনসার্ট ও বিটিএস অনলাইন কনসার্ট।

৬। গেইম: গেইম ক্যাটাগরিতে অ্যামাং আস আছে সার্সের শীর্ষে। ফল গাইস: আলটিমেট নকআউট, ভেলোরান্ট, জেনশিন ইমপ্যাক্ট ও দ্যা লাস্ট অফ আস রয়েছে পরবর্তী ধাপে।

৭। হারানো ব্যক্তিত্ব: হারানো ব্যক্তিত্ব বিষয়ে টপ সার্চে রয়েছে কোবি ব্রায়ান্ট এর নাম। ধারাবাহিকভাবে রয়েছে নায়া রিভেরা, চ্যাডউইক বোজম্যান, সুশান্ত সিং রাজপুত ও জর্জ ফ্লয়েডের নাম।

৮। গানের কথা: সেরা গানের কথা হিসেবে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ডাব্লিউএপি। স্যাভেজ লাভ, গুবা, স্কেচার্স ও ডায়নামাইটও রয়েছে সেরা ৫ সার্চ এ।

৯। সিনেমা: গুগল সার্চে সেরা সিনেমা প্যারাসাইট। সেরা ৫ সার্চে রয়েছে ১৯১৭, ব্ল্যাক প্যান্থার, ৩৬৫ ডেইজ ও কন্টজিওনের নাম।

১০। ব্যক্তি: গুগল সার্চে সবচেয়ে খোঁজা ব্যক্তির তালিকায় শীর্ষে রয়েছে জো বাইডেন। কিম জং উন রয়েছে দ্বিতীয় তালিকায়। এর পরপরই রয়েছে বরিস জনসন, কমলা হ্যারিস ও টম হ্যাংকস এর নাম।

১১। রেসিপি: রেসিপি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ডালগোনা কফি। ইমেক, সাওয়ারডো ব্রেড, পিৎজা ও লামাকুন রয়েছে সার্চ করা শীর্ষ ৫ রেসিপির তালিকায়।

১২। টিভি শো: টিভি শো ক্যাটাগরিতে গুগল সার্চের ১ নম্বরে রয়েছে টাইগার কিং। আর শীর্ষ ৫ এ রয়েছে বিগ ব্রাদার ব্রাজিল, মানি হাইস্ট, কোবরা কাই ও দ্য আমব্রেলা অ্যাকাডেমি টিভি শো।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত