বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গুমের সঙ্গে জড়িতদের বিচার হবে: জাহিদ হোসেন

অপশাসনকালে ১৬ বছরে আওয়ামী লীগ সাত শতাধিক মানুষকে গুম করেছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, এই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। ৫ আগস্ট পালিয়ে যাওয়া স্বৈরাচার কী ধরনের শাসন করেছিল দেশের মানুষ জানে। শুধু বিরোধী দলের নেতাকর্মী নয়, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও শিক্ষার্থীদের গুম করেছে। সামরিক বাহিনীর সদস্যদেরও ছাড় দেয়নি।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, আয়নাঘর নামক বস্তু বাংলাদেশের ইতিহাসে নতুন এসেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী প্রজন্ম ইতিহাস পড়ে জানতে পারবে আয়নাঘর আওয়ামী লীগের নতুন স্বপ্ন। দলটি বাংলাদেশকে এমন অনেক নতুন স্বপ্ন উপহার দিয়েছে। কালোবাজারি, ভোট ডাকাতি, লুটপাট, জনগণের সম্পদ কীভাবে দখল করতে হয় সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে দলের নেতাকর্মীরা।’

গুম হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘গুমের সঙ্গে জড়িতদের দেশের প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। জুলাই ও আগস্ট বিপ্লবে অকুতোভয় ছাত্র-জনতা স্বৈরাচারকে পালিয়ে যাওয়ার গণঅভুত্থ্যানের সূচনা করেছে। ১৬ বছরে বিএনপিসহ ছাত্র-জনতার অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। লাখের ওপরে মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। সবশেষ দেড় মাসে ৫-৭ হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসংখ্য ছাত্র-জনতা।

পার্শ্ববর্তী দেশের মানব সৃষ্ট বন্যা দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে তলিয়ে দিয়েছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষতি হয়েছে জানমালের, সম্পদের, গবাদি পশুর। বাড়িঘর ভেঙে-ভেসে আশ্রয়হীন হয়েছে অনেকে। তবে আশার কথা হলো পানি কমতে শুরু করেছে। এ অবস্থায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, থাকবে।’

বিএনপির পক্ষ থেকে এ পর্যন্ত সারা দেশে বানভাসিদের মাঝে ১০ কোটি টাকা বিতরণ করা হয়েছে বলেও জানান জাহিদ হোসেন।

এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র