শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন ও ফিরোজ হোসেন, সাতক্ষীরা : ৩১ মে ২০২৫ আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩১ মে মানবাধিকার সংগঠন “অধিকার” সাতক্ষীরা শাখার আয়োজনে শহরের খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“অধিকার” সাতক্ষীরা জেলার হিউম্যান রাইটস ডিফেন্ডার সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ এর সভাপতিত্বে ও অধিকার সাতক্ষীরার সদস্য সাংবাদিক ফিরোজ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তৎকালীন আ’লীগ সরকারের সময় সাতক্ষীরা থেকে গুমের শিকার ডাঃ মোখলেসুর রহমান এর পিতা আব্দুর রাশেদ, গুম হওয়া যুবদল নেতা আবু সেলিমের ভাই আলীপুর ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল ইসলাম, সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আকবর আলী, অধিকার সাতক্ষীরার সদস্য মোঃ নজরুল ইসলাম ঢালী, শ্রমিকদল নেতা রেজাউল ইসলাম রেজা, সাংবাদিক আবু বকর, সাংবাদিক শাহজাহান আলী মিটন প্রমুখ।

এসময় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে গুমের শিকার মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ বলেন, শেখ হাসিনা সরকার ছিলো খুনি, এই খুনি সরকারের খুনি পুলিশ বাহিনী ২০১৬ সালে ৪ আগষ্ট আমার সন্তানকে থানার হাজত খানায় রাখে। পরে তৎকালীন ওসি এমদাদ গুম করে। বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন আমার সন্তানকে খুজে বের করে দেওয়া হোক।
বিএনপি নেতা রেজাউল ইসলাম বলেন, ২০১১ সালের ২৯ মে যুবদল নেতা মো. আবু সেলিমকে ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী গুম করে। আজও তার কোন সন্ধান পায়নি পরিবার।

মানববন্ধনে “অধিকার” সাতক্ষীরার হিউম্যান রাইটস ডিফেন্ডার এড. শেখ আলমগীর আশরাফ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গুমের শিকার যে সব ব্যাক্তি ফেরত আসেননি তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগনকে জানানো এবং যে সমস্ত গুমের শিকার ব্যক্তি এখনও ফিরে আসে নাই, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারে সে ব্যবস্থা করার দাবি জানান।
তিনি বলেন, গুমের পর কিছু ব্যাক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাঁদের পাওয়া গেছে। তাই ভারতে আরো গুমের শিকার ব্যাক্তি আছেন কি-না সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কূটনৈতিক পর্যায়ের যোগাযোগ স্থাপন করে তা জানা। যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন, তাঁদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি কাউকে কাউকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে নিম্ন আদালতকে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দেওয়া।
গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করাসহ ৫ দফা দাবী পেশ করেন।

একই রকম সংবাদ সমূহ

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর