রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামের বায়েজিদ থানার একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি গাড়ির তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।, তবে প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ জানা যায়নি।

আজ মঙ্গলবার সকাল আটটার দিকে বায়েজিদ থানা এলাকার আনোয়ারা গার্মেন্টস নামে একটি পোশাক তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবিরহোসেন বলেন,‘বায়েজিদ থানার টেক্সটাইল গেট মোড়ের পশ্চিম পাশে আনোয়ারা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে আমাদের তিনটি ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১১টি গাড়ি আগুননিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কেউ হতাহত হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

একই রকম সংবাদ সমূহ

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী

জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আসুন, আজ এই জাতীয়বিস্তারিত পড়ুন

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবেবিস্তারিত পড়ুন

৭ কিলোমিটার পথ হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদেরবিস্তারিত পড়ুন

  • গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • তাহসিফ হ-ত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপ
  • কারাগারে নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা
  • কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ
  • দেয়ালে আওয়ামী স্লোগান, সিসিটিভি ফুটেজ দেখে ৫ শিক্ষার্থী শনাক্ত
  • দেশে ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
  • রমজান আসার আগেই ছোলার বাজারে উত্তাপ
  • ফ্যাসিবাদী শাসন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে : জামায়াত আমির
  • ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন