রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাঁদপুরে পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা, দুইজন গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে বেলায়েত হোসেন রিপন (৪২) নামের এক ব্যবসায়ী হত্যার ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ সুপার মিলন মাহমুদ।

এর আগে শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার গঙ্গারামপুর গ্রামের একটি বিল থেকে নিহতের মরদেহ উদ্ধারের পর রাতেই সন্দেহভাজন মো. ফজলুর রহমান (৪৫) ও তার স্ত্রী মোসাম্মদ আমেনা বেগম (৩০) আটক করে পুলিশ।

পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, হত্যা রহস্য উদঘাটনে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহভাজন মো. ফজলুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এক পর্যায়ে পুলিশ জানতে পারে আসামী ফজলুর রহমানের স্ত্রীর সঙ্গে নিহত বেলায়েত হোসেনের অবৈধ সম্পর্ক ছিল। যে বিষয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার সালিশ-বৈঠকও হয়েছে।

ঘটনার দিন ২২ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা সাতটায় বেলায়েত হোসেন মোবাইলে আমেনা বেগমকে কল করে তার স্বামী ফজলুর রহমান বাড়িতে আছে কিনা জানতে চান। আমেনা বেগম জানান তার স্বামী বাড়িতে নেই। সাড়ে সাতটার সময় আবারও কল করে একই কথা জানতে চাইলে আমেনা একই উত্তর দেন।

পরে সে তার সঙ্গে দেখা করার জন্য আমেনা বেগমের বাড়িতে যায় বেলায়েত। এর কিছুক্ষণের মধ্যেই আমেনার স্বামী ফজলুর রহমান বাড়িতে চলে আসেন। এক পর্যায়ে বেলায়েতকে দেখে ফেলেন ফজলুর রহমান। বেলায়ের দৌড়ে পালানোর সময় লাইলনের একটি জালে আটকাপড়েন। এসময় ফজলুর রহমানের হাতে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্বামী-স্ত্রী বেলায়েতের মরদেহ পাশের বিলে রেখে আসেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক