শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে: তাহের

চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অবাধ নির্বাচন হবে বলেছেন। আমরা উনার বক্তব্যের সাথে একমত হয়েছি কিন্তু কার্যকারিতার বিষয়ে ভিন্নমত পোষণ করেছি। আমরা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি কি না তা নিয়ে সংশয় রয়েছে। লন্ডনে গিয়ে তারিখ ঘোষণার ঘটনায় নিরপেক্ষতার প্রশ্ন রয়েছে।

রোববার (৩১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে তিনি বলেন, ‘একইদিন বিকেলে আরেকটি টেলিভিশন ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণাটা আমাদের কাছে মনে হয়েছে যে, কোনো একটি চাপে পড়ে ওইদিনই তাকে নির্বাচনের তারিখ ঘোষণা দেয়া হয়েছে। দুটিই মেজর ইস্যু, একটি জুলাই ডিক্লারেশন-যেটি খুব ইম্পরট্যান্ট। সেদিনেই আরেকটি জাতীয় ভাষণ রাখার কী প্রয়োজন ছিল। এখানে কোনো একটি চাপ আছে বলে আমরা মনে করি।’

তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, সব ঠিক হয়ে যাবে বলবেন, আবার দেখবেন নির্বাচনে অনিয়ম হবে আবার রাতে দুঃখ প্রকাশ করবেন এসব হবে না। এই সরকার দখলদারদের বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত নেয়নি। যে সরকার এসব নিয়ন্ত্রণ করতে পারে না সেই সরকার কীভাবে নির্বাচন করবে আমরা তা নয়ে শঙ্কিত। পরিস্থিতির উন্নতি হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এর ব্যত্যয় ঘটলে দেশ নৈরাজ্যের দিকে চলে যাবে। কোনও নীল নকশা বাংলাদেশে বাস্তবায়িত হবে না। এই সরকারকে উদ্যোগ নিয়ে পরিস্থিতি নিশ্চিত করতে হবে।

ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আগে একটা গ্রুপ চাঁদাবাজি করত এখন অন্য একটা গ্রুপ করে। যে সরকার চাঁদাবাজ ধরতে পারে না তারা কীভাবে সুষ্ঠু নির্বাচন নিবে তা নিয়ে আমরা শঙ্কিত। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি কিন্তু সে পরিস্থিতি তৈরি করতে হবে। নির্বাচন নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে। তা সরকারকে শক্ত হাতে দমন করতে হবে। অনেক ফ্যাসিস্ট এখনো সরকারের নানা জায়গায় আছে সেই জায়গা নিরপেক্ষ ব্যক্তি বসাতে বলেছি আমরা।’

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, জুলাই ঘোষণা সকল দলের সাথে আলোচনায় হয়নি। এতে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। একইদিন বিকেলে নির্বাচনের তারিখ ঘোষণা মনে হচ্ছে চাপে পড়ে দেয়া হয়েছে। সরকারের উচিত ছিলো জুলাই সনদের বিষয়ে স্পষ্ট ধারণা দেয়ার পর নির্বাচন ঘোষণা করা। আমাদের নির্বাচনের তারিখ নিয়ে দ্বিমত নেই। জুলাই চার্টার হতে হবে। এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেয়া অন্যরকম ব্যাপার। একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুন্ন হয়েছে।

পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, এই পদ্ধতিতে নির্বাচন নিয়ে ৩১ দলের মধ্যে ২৫ দল একমত হয়েছে। কেউ উচ্চকক্ষে পিআর চায়। আর আমরা সবজায়গাতেই চাই। গত নির্বাচনে ভোট ডাকাতি এসকল অভিজ্ঞতায় আমরা মনে করি নতুন সিস্টেমে নির্বাচন দরকার। নাহয় আবার এমন হবে। আমরা বলেছি এই বিষয়ে নতুন প্রস্তাব আনার বিষয়ে ইসিকে দলগুলোর সাথে আলোচনা করতে হবে। সিদ্ধান্ত নিতে হবে। আমাদের অবজ্ঞা করে একই সংস্কৃতিতে নির্বাচন হলে আমরা সংকটে পড়বো, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সকলের সন্তুষ্টি সম্মতি ও নির্ধারিত সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

এ সময় নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, যেভাবে তার ওপর হামলা হলো। দ্বিতীয় স্বাধীনতার যে নায়ক তার ওপর হামলার ঘটনায় নিন্দা দিয়ে কাজ হয় না। এর জন্য নতুন শব্দ বানাতে হবে। এ সময় হামলার বিষয়ে দোষীদের কঠিনভাবে শাস্তি দেয়ার কথাও জানান তারা।

বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাগ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। অন্যরা হলেন- দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আযাদ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী