রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনের টিকা বিশ্ববিদ্যালয়-মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

চীন থেকে করোনাভাইরাসের যে দেড় কোটি টিকা আসবে তা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩১ মে) দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সোমবার (৩১ মে) দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে পরামর্শ থাকল যে, সব জেলায় কোভিডের সংক্রমণ ঊর্ধ্বমুখী সেখানে আমাদের পরামর্শ লকডাউন দেওয়া হোক। যাতে সারাদেশে ছড়িয়ে না পড়ে। করোনা যে দেশে বৃদ্ধি পেয়েছে সেদেশে অর্থনীতি মারাত্মকভাবে ভেঙে পড়েছে। আমরা চাই না, ইকোনমি ক্ষতিগ্রস্ত হোক।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরেও সীমান্তবর্তী সাত জেলায় লকডাউন না করা প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই জেলাগুলোতে আম, লিচুসহ মৌসুমি ফল উৎপাদন হয়েছে। এসব ফল ওইসব অঞ্চলের প্রধান অর্থকরী ফসল। চাষিরা যাতে সেগুলো বাজারজাত করতে পারেন, এই মানবিক চিন্তা থেকেই সেখানে লকডাউন করা হয়নি।

রাশিয়ার টিকা পাওয়ার বিষয়ে তিনি বলেন, রাশিয়া থেকেও আমরা টিকা পাব। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।

একই রকম সংবাদ সমূহ

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী

জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আসুন, আজ এই জাতীয়বিস্তারিত পড়ুন

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবেবিস্তারিত পড়ুন

৭ কিলোমিটার পথ হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদেরবিস্তারিত পড়ুন

  • গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • তাহসিফ হ-ত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপ
  • কারাগারে নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা
  • কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ
  • দেয়ালে আওয়ামী স্লোগান, সিসিটিভি ফুটেজ দেখে ৫ শিক্ষার্থী শনাক্ত
  • দেশে ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
  • রমজান আসার আগেই ছোলার বাজারে উত্তাপ
  • ফ্যাসিবাদী শাসন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে : জামায়াত আমির
  • ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন