চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু


যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা (ঢালীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—রয়লাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদুল হাসান (২) এবং ফুলসারা (ঢালীপাড়া) গ্রামের আরিফ হোসেনের ছেলে আবু হুরাইরা (২)। তারা সম্পর্কে মামা-ভাগনে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে দুই শিশু পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে প্রথমে মাহমুদুল হাসানকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হয়। এরপর আবু হুরাইরাকেও পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
পরিবারের সদস্যরা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে চৌগাছার ডা. আনিসুজ্জামান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত দুই শিশুর মরদেহ তাদের নিজ নিজ বাড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব
সারাদেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবেবিস্তারিত পড়ুন

সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী
কৃষিভিত্তিক এই দেশকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে দেশজুড়ে সমবায় আন্দোলনকে আরওবিস্তারিত পড়ুন

পরীক্ষা না দিয়েই মেলে ফল, ফেল করেও এসএসসির রেজাল্ট জিপিএ-৫!
কখনো অকৃতকার্য হয়েও জিপিএ-৫, আবার কখনো পরীক্ষায় অংশগ্রহণ না করেই সর্বোচ্চ ফলবিস্তারিত পড়ুন


