বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি যেভাবে নির্বাচিত হন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত করেছে নুরুল ইসলাম সাদ্দামকে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সংবিধানের ১৩ নম্বর ধারা অনুযায়ী, সাদ্দাম আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন। ধারা অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। যা এখন চলমান রয়েছে বলে জানা গেছে।

শিবিরের সংবিধানের ১৩ ও ১৪ নম্বর ধারায় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া বর্ণিত রয়েছে। এতে বলা হয়েছে, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সরাসরি ভোটের মাধ্যমে এক বছরের জন্য নির্বাচিত হন।

আরও বলা হয়েছে, যদি কোনো কারণে সভাপতির পদ স্থায়ীভাবে শূন্য হয়, কার্যকরী পরিষদ থেকে একজনকে সাময়িক সভাপতি নিযুক্ত করা হয় এবং পরে সদস্যদের ভোটে স্থায়ী সভাপতি নির্বাচনের ব্যবস্থা করা হয়। সাময়িক ছুটির ক্ষেত্রে সভাপতি কার্যকরী পরিষদের পরামর্শে তিন মাসের জন্য একজন অস্থায়ী সভাপতি নিয়োগ করতে পারেন।

নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যক্রম হিসেবে সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করেন। শিবিরের সংবিধানের ২৬ নম্বর ধারা অনুযায়ী, তিনি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে শিবিরের সেক্রেটারি জেনারেল মনোনীত করে থাকেন।

উল্লেখ্য, কার্যকরী পরিষদ নির্বাচনেরও নির্দিষ্ট নিয়ম রয়েছে। শিবিরের সংবিধানের ১৯ নম্বর ধারায় বলা আছে, সদস্যদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কার্যকরী পরিষদ পরবর্তী এক বছরের জন্য গঠিত হবে। কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদের সভাপতি এবং সেক্রেটারি জেনারেল পদাধিকার বলে কার্যকরী পরিষদের সদস্য হবেন।

সভাপতি কার্যকরী পরিষদের কাছে দায়বদ্ধ থাকবেন।

সংবিধানের ১৭ নম্বর ধারায় বলা হয়েছে, কেন্দ্রীয় সভাপতি সব সময় কার্যকরী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র