বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

রাজশাহীর বাগমারা উপজেলায় শিক্ষক কর্তৃক মাদ্রসার এক ছাত্র বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভুগী ছাত্রের বয়স ৯ বছর। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শাকিল আহম্মেদ (২০) নামে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত শাকিল আহম্মেদকে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসায় দীর্ঘদিন থেকে শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হয়। ওই মাদ্রাসায় শিশুদের কোরআন শিক্ষা দেয়ার জন্য দুই জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। মাদ্রাসাটিতে শিক্ষার্থীদের রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৯ জানুয়ারি) রাতে শিক্ষক শাকিল আহম্মেদ ওই শিক্ষার্থীকে তার ঘুমানোর কক্ষে ডেকে আনে। এবং জোরপূর্বক বলাৎকার করে। এক পর্যায়ে শিক্ষার্থী কান্নকাটি শুরু করলে তাকে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। শিশু শিক্ষার্থী বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কৌশলে বাড়িতে যায় এবং ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।

বিষয়টি জানাজানি হলে তদন্তে নামে বাগমারা থানার পুলিশ। তদন্তে ঘটনার সত্যতা মিললে বৃহস্পতিবার মাদ্রাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক শাকিল আহম্মেদকে গ্রেফতার করা হয়। রাতেই বাদী হয়ে শিশুটির পিতা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক শাকিল আহম্মেদকে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এ ব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, প্রাথমিক জিজ্ঞাবাদে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সকালেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা