মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলাবদ্ধতায় মানুষ অসহায় হয়ে পড়ছে: ফাজলে হোসেন বাদশা এমপি

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলের মানুষ বারবার ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়ে তাদের সব সহায় সম্পদ হারাচ্ছেন। মানবিক বিপর্যয়ের মুখে তাদের জীবন জীবিকা কৃষি ও অন্যান্য পেশা রক্ষায় জলাবদ্ধতারোধে নদী ও সংযোগ খাল খনন অতীব জরুরি।

তিনি বলেন, টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার প্রকল্প) এর মাধ্যমে পলি পড়ে মজে যাওয়া বেতনা ও মরিচ্চাপ নদী ও খালে পানি প্রবাহ বাড়িয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব।

ফজলে হোসেন বাদশা বুধবার বেলা ১১টায় সাতক্ষীরার বিনেরপোতায় ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শীর্ষক এক পদযাত্রা কর্মসূচি ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, নদী খাল শুকিয়ে যাওয়ায় এ অঞ্চল এক বিরানভূমিতে পরিণত হতে চলেছে। মানুষ তার পেশা হারিয়ে অসহায় হয়ে পড়ছে। অনেকে দেশান্তরী হচ্ছেন। গ্রামের পর গ্রাম সারা বছর ধরে পানিমগ্ন হয়ে থাকছে।
কৃষি ও মৎস্য সম্পদ হ্রাস পাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, নদী খাল শুকিয়ে যাওয়ায় লবনাক্ততার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এতে এই অঞ্চলের পরিবেশও ভারসাম্য হারাচ্ছে। এ এলাকা মানুষের বসত অনুপযোগী হয়ে উঠছে। এ অবস্থা চলতে থাকলে এ অঞ্চল মরুভূমি হয়ে যাবে। এই জনপদ সমুদ্রগর্ভে চলে যাবে। সুন্দরবন হারিয়ে যাবে।

কিছু মন্ত্রী আছেন যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন না উল্লেখ করে রাষ্ট্রায়ত্ব পাটকল ও চিনিকল ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার উদ্যোগের সমালোচনা করেন তিনি।

মুক্তিযুদ্ধের চেতনায় অবিশ্বাসীদের মন্ত্রীসভায় দেখতে চাই না উল্লেখ করে তিনি বলেন, দেশকে সংবিধান অনুযায়ী পরিচালনা করতে হবে।

ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা সভাপতি মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন পার্টির পলিট ব্যুরো সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু, অধ্যাপক সাব্বির হোসেন, স্বপন কুমার শীল, আবিদুর রহমান, অজিত কুমার মন্ডল প্রমুখ।

পদযাত্রা ও জনসভায় ওয়ার্কাস পার্টির নেতা ফজলে হোসেন বাদশা ৭ দফা দাবি তুলে ধরেন।

এরমধ্যে রয়েছে টিআরএম পদ্ধতি চালু করা, নদী ও খাল খনন করা, নদীর সঙ্গে খালের সংযোগ স্থাপন, স্থায়ী বেড়িবাঁধ নির্মান, স্লুইসগেট গুলো সচল করা, সকল অবৈধ ইজারা বাতিল এবং নদী তীরে বসবাসকারী মানুষকে সরিয়ে তাদের পুনর্বাসন করা।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীরবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ