শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে। সরকার ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ঘোষণা করবে। এ দিবসকে ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (০৪ আগস্ট) আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে। আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এক বছর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এ অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরও ভালো করবে।

জাহাঙ্গীর আলম বলেন, ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। ৩ আগস্ট ঘিয়ে এমন নাশকতার আশঙ্কার কথা ছড়ানো হয়েছিল। তবে ৩ তারিখে সবকিছু ঠিকঠাক হয়েছে। ৫ আগস্টেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মাদকের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে। মাদকের ক্ষেত্রে রুই-কাতলারা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না তা কমিশনের সিদ্ধান্ত। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করবে।

একই রকম সংবাদ সমূহ

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী

রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ারবিস্তারিত পড়ুন

  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ
  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জি এম তো নাই’, বাতিল হলো প্রশ্ন
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত