বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় জামায়াতের বর্ণাঢ্য মিছিল

আগামী ১৯ জুলাই ২০২৫ অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় এক বর্ণাঢ্য রিকশা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রিকশা শ্রমিক ঐক্য পরিষদের ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে ১৪ জুলাই (সোমবার) এ বর্ণাঢ্য মিছিল ও পথসভার আয়োজন করা হয়। আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক রিকশা শ্রমিক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে উত্তরা এলাকার প্রধান প্রধান সড়ক মুখর হয়ে ওঠে গণদাবির স্লোগানে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি মাওলানা মো. মহিবুল্লাহ বলেন, “আমাদের ৭ দফা শুধু শ্রমিকের স্বার্থ নয়, এটি পুরো জাতির মুক্তির দিকনির্দেশনা। জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আশরাফুল হক বলেন, “দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। ১৯ জুলাইয়ের সমাবেশ সেই ঐক্যের কেন্দ্রবিন্দু হবে।”

আরও বক্তব্য রাখেন ৫২ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ও তুরাগ দক্ষিণ থানা আমির মাওলানা আবু বকর সিদ্দিক। তিনি বলেন, “সরকারি নিপীড়ন ও ষড়যন্ত্র উপেক্ষা করে শ্রমিক-কর্মজীবী মানুষের পক্ষ থেকে আমাদের এই পদক্ষেপ চলমান থাকবে। এ লড়াই একটি ন্যায্য ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলন।”

মিছিলটি উত্তরা ৫ নম্বর সেক্টর থেকে শুরু হয়ে ১২ নম্বর খালপাড়, হাউজ বিল্ডিং, জসিমউদ্দীন সড়ক প্রদক্ষিণ করে রাজলক্ষ্মী মোড়ে এসে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে শেষ হয়। পথজুড়ে রঙিন রিকশা, প্ল্যাকার্ড ও ব্যানারে সজ্জিত শ্রমিকদের দৃপ্ত পদচারণা এলাকাবাসীর দৃষ্টি কাড়ে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর ওয়ার্ড পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী ও বিশিষ্ট নাগরিকরা। কর্মসূচির মাধ্যমে ৭ দফা দাবি ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে শ্রমিকদের দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরা হয়।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী