বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াত আমিরসহ শীর্ষ ৭ নেতার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির ৭ প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

পৃথক চিঠিতে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমানের নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনে আবেদন আসার পর এসব প্রার্থীদের ভোট পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পৃথক চিঠি দেওয়া হয়েছে।

জামায়াতের বাকি ছয়জন হলেন— নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও রফিকুল ইসলাম খান।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চিঠি ফরোয়ার্ড করে দিতে বলেছি।

দলটির তরফে সাতজনের নিরাপত্তা ব্যবস্থা নিতে গত ১০ জানুয়ারি আবেদন করা হয়। পরদিনই তাতে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ইসি সচিবালয়।

আর বিএনপি নেতা মজিবুর রহমানের নিরাপত্তা নিশ্চিতে চিঠি দেওয়া হয় সোমবার।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন মঙ্গলবার বলেন, সংসদ সদস্য পদপ্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসির নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণেবিস্তারিত পড়ুন

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করাবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। বৈঠকেবিস্তারিত পড়ুন

  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে