সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ০৪টায় সাতক্ষীরা জেলা জাসদের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, সদস্য আবু তালেব, আশাশুনি উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, জেলা যুবজোটের সভাপতি মিলন ঘোষাল, সাধারণ সম্পাদক এস.এম শামীম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাশুক ফারহান অন্তু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দেশকে ঘিরে বর্তমানে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে ফের একাত্তরের পরাজিত শক্তিরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে। সংবিধান অনুযায়ীই যথাসময়ে দেশে নির্বাচন হবে।

এসময় সকল বৈষম্যের অবসান ঘটিয়ে সুশাসন ও সমাজতন্ত্র কায়েম করার আহবান জানানো হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষক জোটের আহবায়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ফজলুল হক, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মফিজুল ইসলাম, যুবজোটের সদস্য আবু বকর সিদ্দিক, মোঃ কওসার সরদার, শ্রমিকজোটের সদস্য আমিরুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত