রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিয়াউর রহমানের ওপর গবেষণা অপ্রতুল, যা ইতিহাসের প্রতি অবিচার: ফখরুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে পর্যাপ্ত গবেষণা না হওয়ায় বাংলাদেশের ইতিহাসের প্রতি অবিচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের ওপর গবেষণার সুযোগ এতই অপ্রতুল যে, এটি আমাদের ইতিহাসের প্রতি এক ধরণের অবিচার। তার রাজনৈতিক দর্শন ও কর্মযজ্ঞ নিয়ে আরও বিস্তারিত গবেষণা ও চর্চা হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, জিয়াউর রহমান তার গভীর জাতীয়তাবাদী মনোভাবের মাধ্যমে এ দেশের মানুষের পরিচয় ও মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। তিনি গণতন্ত্রকে কেবল তাত্ত্বিকভাবে নয়, বরং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমৃত্যু কাজ করে গেছেন। একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে তিনি রাজনৈতিক দলগুলোকে সুসংগঠিত করার উদ্যোগ নিয়েছিলেন।

জিয়াউর রহমানের কর্মজীবনের বহুমুখী দিক তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তিনি কেবল খাল খনন কর্মসূচির মাধ্যমেই সীমাবদ্ধ ছিলেন না। কৃষিভিত্তিক অর্থনীতির উন্নয়নে সুগার ক্যান ইনস্টিটিউটসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার দূরদর্শী কর্মপরিকল্পনার ছাপ রয়েছে, যা নতুন প্রজন্মের মাঝে সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন।

আলোচনা সভায় উপস্থিত শিক্ষাবিদ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় ইতিহাস ও রাষ্ট্র গঠনে জিয়াউর রহমানের ভূমিকা সঠিকভাবে মূল্যায়নের জন্য নিরপেক্ষ ও গভীর গবেষণার কোনো বিকল্প নেই।

একই রকম সংবাদ সমূহ

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, বাস্তবায়নে ৩ দিন সময় দিল মাউশি

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনেরবিস্তারিত পড়ুন

জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোকে পরিকল্পিতবিস্তারিত পড়ুন

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী

জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আসুন, আজ এই জাতীয়বিস্তারিত পড়ুন

  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
  • ৭ কিলোমিটার পথ হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী
  • গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • তাহসিফ হ-ত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপ
  • বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়: হাসনাত আবদুল্লাহ
  • আমরা শেখ হাসিনাকে হ্যান্ডওভার চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • তাহসিফ সাউরির মৃত্যু: গ্রেপ্তার দীপ তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে
  • এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি