শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিয়াকে যারা মুছে দিতে চাইছে, তারাই ইতিহাস থেকে মুছে যাবে: গয়েশ্বর

১৫ আগস্টের মর্মান্তিক ঘটনাকে টুপি ও কোটের প্রতিযোগিতার ফসল হিসেবে অভিহিত করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, এই দুঃখজনক ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ তুলে জিয়াউর রহমানের দিকে তীর ছোঁড়া হয়। আসলে মোশতাকের টুপি আর শেখ মুজিবের কোটের প্রতিযোগিতার ফসল ১৫ আগস্টের ঘটনা।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৭ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই ১৫ আগস্টের ঘটনা ঘটেছে।

জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হলে তা অসম্পূর্ণ থেকে যাবে।

তিনি বলেন, জিয়াউর রহমানকে যারা মুছে দিতে চাইছে, তারাই একদিন ইতিহাস থেকে মুছে যাবে।

ক্ষমতা স্থায়ী করতে সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর।
সৌজন্যে: সময় টিভি নিউজ।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী