সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন, দুটোকেই স্বাগত বিএনপির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূনের জুলাই ঘোষণাপত্র এবং জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে ‘জুলাই ঘোষণাপত্র’ ও প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ ঘোষণাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজকে ৫ আগস্ট ২০২৫। এক বছর আগে এ দিনেই আমরা ফ্যাসিস্টমুক্ত হয়েছি। হাজারো ছাত্র-জনতার রক্তে অর্জিত হয়েছিল বাংলাদেশ। এ ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ বিগত ১৬ বছরের অবিরাম সংগ্রাম এবং যারা রক্তদান করেছেন বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।’

বিএনপি এ নেতা বলেন, ‘আজকের এ দিনে আমাদের বিশাল অর্জন…আমরা দীর্ঘ এক বছর যাবৎ দেশের মানুষের কল্যাণে, রাষ্ট্রব্যবস্থার সংস্কারের জন্য…সংস্কার কমিশনগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্যদিয়ে প্রয়োজনীয় যে সংস্কার রাষ্ট্র কাঠামো তার একটা পর্যায়ে পৌঁছাতে ঐকমত্যে উপনীত হয়েছি।

‘আশা করি খুব শিগগির ঐকমত্যের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় সই হবে এবং আশা করি সেটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও যদি আলাপ-আলোচনা হয় সেখানে আমরা অংশ নেবো। তার মধ্যদিয়ে জাতির যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয়েছিল, সেটাকে আমরা সমুন্নত রাখবো এবং এ ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করে জাতিকে এগিয়ে নিয়ে যাবো।

সালাহউদ্দিন বলেন, ‘আজকে প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র আরেকটি জাতির উদ্দেশে ভাষণের মধ্যদিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই।’

‘জুলাই ঘোষণাপত্রে যেসব ঘোষণা রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম এবং জুলাইয়ের যোদ্ধাদের জুলাই শহীদদের ছাত্র গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়াটা সমুচিত হয়েছে। সেটা আমাদের প্রাণের দাবি এবং যারা আহত হয়েছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিভিন্নভাবে আইনি সুরক্ষা সহযোগিতা এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার প্রতিশ্রুতি…তিনি যেমন দিয়েছেন সারা জাতি দিয়েছে আমরাও দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনে আমাদের নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য যে পরিবেশ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টা যেসব পরামর্শ দিয়েছেন সেটা অবশ্যই পরিধানযোগ্য। তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন। আগামী ২০২৬ এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন। অবশ্যই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন যথাসময়ে।’

‘কিন্তু প্রধান উপদেষ্টা আজকে যেই নির্দেশনা দিয়েছেন তার ঘোষণার মধ্যদিয়ে এবং চিঠি দেবেন নির্বাচন কমিশনকে যা বলেছেন সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এবং পুরো জাতি অপেক্ষা করছিল। এর মধ্যদিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দোদুল্যমানটা ছিল বলে অনেকে মনে করছিলেন, সেটা রইলো না।

সালাহউদ্দিন বলেন, পুরো জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্যদিয়ে যাবে এবং সেই নির্বাচনের আবহ সৃষ্টি হবে। আগামী দিনের নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং বিশ্বের মধ্যে সবচাইতে প্রশংসিত একটি নির্বাচন অনুষ্ঠান হবে বলে আমরা আশা করি এবং সেই লোককে সমগ্র জাতিকে এবং সব জনগণকে প্রস্তুত নেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকেও আহ্বান জানাচ্ছি।’

নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়ার পর রাষ্ট্রের যে ভারসাম্য নিয়ে নানা সময় প্রশ্ন উঠছে আজকের থেকে এলেও সেই সংকটটা কেটে গেল কি না বিশেষ করে আইনশৃঙ্খলা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মনে করি এ ঘোষণার মধ্যদিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা-বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না সবকিছুই সচল হবে এবং গতিশীলতা পাবে আমরা আশা করি।

একই রকম সংবাদ সমূহ

রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকার ১৩টি পয়েন্টে বসানো হয় সেমি অটোমেটেডবিস্তারিত পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়াবিস্তারিত পড়ুন

গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ,বিস্তারিত পড়ুন

  • বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
  • স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
  • স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শাহজালালে ৭ কেজি কুশ জব্দ, গ্রেফতার ভারতীয় নাগরিক
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা