শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলখানাতে নাকি আ.লীগ নেতাদের ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ক্ষমতার লোভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছেন। আমরা তাদের উদ্দেশে বলতে চাই, মন্ত্রীত্ব ও সংসদে যাওয়ার লোভে রাস্তায় আহতদের পিচ্ছিল রক্তের ওপর দিয়ে সংসদে গেলে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবেন।

তিনি বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগ নিজেদের অপরাধ স্বীকার করেনি বরং তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তারা বিদেশে বসে হত্যার হুমকি দিচ্ছে! তাদের সঙ্গে কীসের সমঝোতা প্রশ্নই আসে না।

মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণজমায়েতে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। গণজমায়েতের আয়োজন করে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’।

যেসব মুরব্বীদের আওয়ামী লীগের জন্য মায়া হচ্ছে তাদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে যারা নির্বাচনে দেখতে চান, আপনারা ক্ষমতামুখী আর আমরা আহত, জীবন্ত শহিদ ও আমরা জনতামুখী। যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত সমঝোতার কোনো সুযোগ নেই। আগে আসবে তাদের বিচার নিশ্চিতের প্রশ্ন। আর যদি বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চান তাহলে আহত যোদ্ধারা মাঠে নামতে বাধ্য হবে। মনে রাখবেন, শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিলেন। ভারতের প্রেসক্রিপশনে সব কাজ করতেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার দেশে কোনো হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ভাই সংখ্যালঘু নয়। আমার কোনো পাহাড়ি ভাই সংখ্যালঘু না। বাংলাদেশের বিপক্ষে যারা তারাই প্রকৃত সংখ্যালঘু।

বৈষম্যবিরোধী আন্দোলনের এই সমন্বয়ক বলেন, আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলায় আলেমদের যখন কোর্টে তোলা হতো তখন নির্যাতন করে ডান্ডাবেড়ি পরিয়ে তোলা হতো। কিন্তু এখন দেখছি, খুনের আসামি আওয়ামী লীগ নেতাদের কোর্টে তোলা হচ্ছে, মনে হয় শশুর বাড়িতে নিয়ে আসা হচ্ছে। শুধু তাই নয়, আমরা খবর পেয়েছি, জেলখানাতে নাকি তাদের জন্য ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী