রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন উপজেলার শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি: জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন উপজেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সাতক্ষীরা বাসটার্মিনাল সংলগ্ন জেলা শ্রমিক লীগের কার্যালয়ে উৎসব মূখর পরিবেশ ৭ উপজেলা থেকে আগত শ্রমিক লীগের নেতৃবৃন্দ ফুল, মিষ্টি দিয়ে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দকে বরোণ করে নেয়।

এসময় জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো.ছাইফুল করিম সাবুকে বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার কর্মী। আমরা কারো ব্যক্তি স্বার্থে খুশি করার জন্য রাজনীতি করি না। আমরা মুজিবী আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। অতীতের সকল নেতা দন্দ ভুলে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে বাংলার মসনদে বসাতে হবে।

সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে আমি ধন্যবাদ জানাই। সাধারণ শ্রমিকরাই আমাদের শক্তি আগামীতে সকল শ্রমিকলীগের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে কাউন্সিলের মাধ্যমে সকলের কাছে একটি গ্রহণযোগ্য কমিটি উপহার দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, যুগ্ম-আহবায়ক সাহাঙ্গীর হোসেন সাহীন।

পৌর শ্রমিক লীগের মো. জোহর আলী, মো. রমজান আলী, জেলা বাস মিনি বাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান সহ নেতৃবৃন্দ। সদর উপজেলা শ্রমিক লীগের মো. দেলোয়ার হোসেন, জাহিদ খান, মোঃ কবিরুল ইসলাম কবির। কলারোয়া উপজেলা শ্রমিক লীগের আব্দুর রহিম।

পাটকেলঘাটা শ্রমিক লীগের মোঃ শহিদুল, বাবলুর রহমান, মাসুদ পারভেজ, হামিদুল। তালা উপজেলা শ্রমিক লীগের মোঃ শফিউল আলম, মো. সেলিম,দেবেন্দ্র, আব্দুল জব্বার, শিমুল, আসলাম বাবু। দেবভাটা শ্রমিক লীগের আবু তাহের,মো.আমিরুল ইসলাম। কালিগঞ্জ শ্রমিক লীগের শেখ শাহজালাল, মনিরুল ইসলাম। শ্যামনগর শ্রমিক লীগ মোহাম্মদ আলী, মোঃ আব্দুল গফফার সহ আশাশুনি শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২০ সেপ্টেম্বর জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অনুমতিক্রমে সাধারণ সম্পাদক কেএম আযম খসরু স্বাক্ষরিত একপত্রে মো.ছাইফুল করিম সাবুকে আহবায়ক, মাহমুদুল আলম বিবিসিকে সদস্য সচিব এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে ১নং যুগ্ম-আহবায়ক করে ৫১সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যান্য যুগ্ম আহবায়কবৃন্দ হলেন, বিকাশ চন্দ্র দাশ, সাহাঙ্গীর হোসেন সাহীন, কাজী শরিফুল ইসলাম, ফরেজ আলী সাহাজী সবুজ।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?