বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝগড়ার পর বাপের বাড়ি গেল স্ত্রী, ফিরে এসে দেখল স্বামীর লাশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মো. রুহুল অমিন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের ভাড়াবাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত রুহুল আমিন পেশায় অটোচালক। তিনি মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বড়ঝলা এলাকার মো. আবুল কালামের ছেলে। তিনি স্ত্রী ও সাত মাস বয়সি ছেলেসন্তানকে নিয়ে মোহাম্মদপুর এলাকার আবদুল জলিলের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ৪-৫ দিন আগে স্ত্রী রাজিয়া আক্তার বাবার বাড়িতে চলে যান। রোববার সকাল ৯টার দিকে স্বামীর খোঁজে ভাড়া বাড়িতে এসে বাহির থেকে ঘরের দরজা বন্ধ দেখেন স্ত্রী।

এ সময় অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন।

মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে