বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিকাদান কার্যক্রম এবং করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ রোল মডেল

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকাদান কার্যক্রম এবং করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ রোল মডেল হয়েছে। টিকাদান কার্যক্রম এবং কোভিড নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম স্থান এবং সারা বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য প্রায় এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া। আজ থেকে সারা দেশে ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রে করোনা টিকার বুস্টার ডোজের বিশেষ কার্যক্রম চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ টিকাদান কার্যক্রম এবং কোভিড নিয়ন্ত্রণ সফলতার সঙ্গে চলমান আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে কোভিড নিয়ন্ত্রণের কারণে দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে। দেশে অর্থনীতিসহ চিকিৎসা ও শিক্ষাব্যবস্থা স্বাভাবিক রয়েছে। দেশের মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রয়েছে। আমরা আরও ভালো রাখতে চাই।

জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে প্রায় ১২ কোটি ৮৭ লাখ মানুষকে প্রথম ডোজ এবং ১১ কোটি ৭৭ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এছাড়া প্রায় দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। আজকে ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রে এই বুস্টার ডোজের বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। এসব কেন্দ্রে ৮৫ হাজার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা টিকাদান কার্যক্রমে অংশ নিচ্ছেন।

সবাইকে এ টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আমাদের দেশে টিকার কোনো অভাব নেই। টিকা নিতে আমাদের দেশে কোথাও কোনো সমস্য হয়নি। টিকা নেওয়ার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। বুস্টার ডোজ নেওয়ার পর আমরা আরও সুরক্ষিত হব। যাদের বুস্টার ডোজ নেওয়ার সময় হয়েছে তারা দ্রুত বুস্টার ডোজ নিয়ে নিন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, পরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার সামিউল হক, পরিচালক এমএসমসি অ্যান্ড এইচ ডাক্তার শামছুল হক, পরিচালক স্বাস্থ্য ঢাকা বিভাগ ডাক্তার ফরিদ হোসেন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র রমজান আলী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, কর্নেল মালেক মেডিকেল কলেজের পরিচালক ডা. বজলুল করিম চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ