বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টুঙ্গিপাড়ায় ১ হাজার বৃক্ষের চারা রোপণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ১ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচি শুরু করেছে। আগামী (২০ জুলাইয়ের) মধ্যে টুঙ্গিপাড়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে ১ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচি সম্পন্ন করবে ব্যাংক কর্তৃপক্ষ।

সোমবার বিকেল ৫টায় টুঙ্গিপাড়া উপজেলার কুশলী খান সাহেব শেখ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মোল্লা ফজলুল হক মুকুল, কুশলী খান সাহেব শেখ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার সাহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মোল্লা ফজলুল হক মুকুল বলেন, “বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সমাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষি ক্ষেত্রে সহায়তা প্রদান মূলক প্রকল্প ‘ভারসাম্য নতুন জানালা’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিত করণ এবং জলবায়ূ সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। পাশাপাশি বৃক্ষ রোপণ করা। প্রকল্পের অধীনে সারাদেশের ৫০ টি নির্বাচিত উপজেলাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি উপজেলায় ১ হাজার করে সারদেশে মোট ৫০ হাজার ফলজ, বনজ ও স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য বৃক্ষ রোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার আমরা টুঙ্গিপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে শতাধিক বৃক্ষের চারা রোপণ করব। আগামী ২০ জুলাইয়ের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলায় ১ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূিচ সফলভাবে সম্পন্ন করা হবে বলে জানান ওই ব্যাংক কর্মকর্তা।”

এবিষয়ে গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন বলেন, “গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গর্বিত জন্মস্থান। এই উপজেলাকে মডেল উপজেলা নির্বাচিত করে ১ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচি শুরু করা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা সহ সবুজ শ্যামলীমায় ভরে উঠবে জাতির পিতার জন্মস্থান।’

একই রকম সংবাদ সমূহ

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪
  • গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো
  • ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা
  • একাত্তর পরবর্তী প্রকাশ্যে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, সাঁজোয়া যানে সেনাবাহিনী
  • অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!
  • শেখ হাসিনার শাস্তি দাবিতে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ