শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে মিষ্টি আলু

মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে। অনেকেই ডায়াবেটিস হলে মিষ্টি আলু এড়িয়ে যান। তবে এটি ঠিক নয় বলে মন্তব্য বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞদের মতে, মিষ্টি আলুতে থাকা পুষ্টিকর উপাদানসমূহ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি হজমের সমস্যাও দূর করে।

তাদের মতে, অল্প পরিমাণ মিষ্টি আলু দিনে একবার হলেও খাওয়া যেতে পারে। সাদা আলুর চেয়ে মিষ্টি আলুতে বেশি পরিমাণে পুষ্টি রয়েছে। যেহেতু সাদা আলুর চেয়ে মিষ্টি আলুর জিআই (গ্লাইসেমিক ইনডেক্স) কম।

তাই এটি ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী। তাই অল্প পরিমাণে খেলে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

বিশ্বে ৪০০ রকমের মিষ্টি আলু রয়েছে। এর মধ্যে জাপানি ও বেগুনি মিষ্টি আলুর স্বাস্থ্য উপকারিতা সবচেয়ে বেশি। সর্বদা মাঝারি আকারের মিষ্টি আলু খাবেন। সালাদ বা ভেজিটেবলের সঙ্গে ছাড়াও বিভিন্নভাবে মিষ্টি আলু আপনার খাবারে যুক্ত করতে পারেন।

কিছু গবেষণায় দেখা গেছে, ভুনা বা ভাজা মিষ্টি আলুর চেয়ে সেদ্ধ করে খেলে কম জিআই মেলে। তাই মিষ্টি আলুতে থাকা সব পুষ্টিগুণ পেতে সেদ্ধ করে খাওয়াই ভালো।

শুধু সুগার নিয়ন্ত্রণ নয়, ডায়াবেটিক রোগীদের কার্ডিওভাস্কুলার সমস্যা হওয়া আশঙ্কা থাকে। এতে থাকা ফাইবার সমস্যাটি থেকেও মুক্তি দেয়। জেনে নিন মিষ্টি আলু আরও যেসব সমস্যার সমাধানে কাজ করে-

প্রচুর পরিমাণে ফাইবার থাকায় মিষ্টি আলু হজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
এ আলু খেলে পেট অনেক্ষণ পর্যন্ত ভরা থাকে। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকে মিষ্টি আলুতে। এতে ভিটামিন এ, বি, সি, ডি, ই ও কে থাকে। যা একাধিক সমস্যা দূর করে ও শরীর সুস্থ রাখে।
অ্যান্টি-অক্সিডেন্টসে পরিপূর্ণ মিষ্টি আলুতে ক্যারটেনয়ডস নামক একটি উপাদান থাকে। যা কোষের ক্ষয় রোধ করে।
এতে ভিটামিন ই ও সি থাকে। যা ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে। ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। ফলে ব়্যাশ, ত্বক কালো হয়ে যাওয়ার মতো সমস্যা থাকে না।
অ্যান্টি-ক্যানসার জাতীয় উপাদানও রয়েছে মিষ্টি আলুতে। বেগুনি রঙের মিষ্টি আলুর উপরে করা এক গবেষণা বলছে, এতে অ্যান্থোক্যায়ানিন থাকে যা ব্লাডার, ব্রেস্ট ও গ্যাস্ট্রিক ক্যান্সার প্রতিরোধ করে। এ উপাদানটি যেকোনো ক্যান্সারের কোষ মেরে ফেলে এবং কোষ নষ্ট হওয়ার পরিমাণ কমায়।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান